শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে সারাদেশে বুধবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে বেসরকারি শিক্ষা কার্যক্রম লিয়াজো ফোরাম। সোমবার থেকে তিন দিনব্যাপী এ ধর্মঘট পালন করছে তারা।
নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে কুমারখালী সর্বদলীয় শিক্ষক, কর্মচারী সংগ্রাম পরিষদ। এসব এলাকার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী থাকলেও হচ্ছেনা পাঠদান।
একই দাবিতে ধর্মঘট পালন করছেন নড়াইলের বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও। ক্লাস বর্জন করায় শিক্ষা প্রতিষ্ঠানে এসে ফিরে গেছে শিক্ষার্থীরা।
আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে এ ধর্মঘট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: