শিক্ষা

প্রশ্নফাঁস রোধে শুক্রবার থেকে কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে আগামীকাল-শুক্রবার থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং কমিটির সভায় তিনি এ কথা বলেন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে—এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেলে সেটি বাতিল করে হবে।

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে খুবই ডেসপারেট ও অ্যাগ্রেসিভ কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে।

পরীক্ষার সময় একটি সীমিত সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুক বন্ধ রাখার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, এবার পরীক্ষার ত্রিশ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা রাখা হয়েছে। এরপরে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

একই সঙ্গে এই সময়েই পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেয়া হবে— এর আগে কেউ প্রশ্নপত্রের প্যাকেট খোলা বা দেখার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

আর এবার সারাদেশে পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে— সরকারের এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী।

এর আগে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। ছোট থেকেই গণতন্ত্র শিক্ষা ও চর্চার অনুশীলন করতেই এই উদ্যোগ বলে তিনি জানান।

মাধ্যমিক পর্যায়ে ২৭ জানুয়ারি এবং দাখিল মাদ্রাসায় ২৯ জানুয়ারি এই কেবিনেট নির্বাচনে সারাদেশ থেকে ৪৮৭টি উপজেলা এবং ৮টি মহানগরের ২২ হাজার ৬৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ