শিক্ষা

মাদ্রাসা শিক্ষকদের অধিক গুরুত্ব দেয় সরকার: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

সরকার মাদ্রাসা শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়ে থাকেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলিয়া মাদ্রাসা শিক্ষকদের সম্মেলনে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে মাদ্রাসা অধিদপ্তর তৈরি হয়েছে, অনার্স কোর্স চালু হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। তবে তিনি এসব দাবির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলে আশ্বাস দেন।

মাদ্রাসা শিক্ষক আর স্কুল কলেজের শিক্ষকদের মধ্যে সরকার বেতন বৈষম্য দূর করেছে বলেও শিক্ষামন্ত্রী জানান। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আলেম-ওলামাদের দওয়া শিক্ষার কারণেই দেশে জঙ্গিবাদ ছড়িয়ে পড়তে পারেনি।

তিনি আরো বলেন, যারা বলেন, মাদ্রাসার ছাত্রারা জঙ্গি, তারা ভূল বলেন। মাদ্রাসার শিক্ষকরা শিক্ষার্থীদের সুশিক্ষা দেন বলেই জঙ্গিবাদকে অনেকটা ঠেকানো গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ