শিক্ষা

উপাচার্যসহ শিক্ষকদের ওপর হামলার বিষয়টি গণমাধ্যমে আসেনি

উপাচার্যসহ শিক্ষকদের ওপর হামলা বিষয়টি গণমাধ্যমে আসেনি: মানববন্ধনে শিক্ষক নেতারা
উপাচার্যসহ শিক্ষকদের ওপর হামলা বিষয়টি গণমাধ্যমে আসেনি: মানববন্ধনে শিক্ষক নেতারা

নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতেই উপাচার্যসহ শিক্ষকদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এটাকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা—এজন্য বিশ্ববিদ্যালয়ের ভেতর ও বাইরের একটি মহলকে দায়ী করছেন শিক্ষক নেতারা।

শিক্ষক সমিতির অভিযোগ, শিক্ষক লাঞ্ছনার বিষয়টি গণমাধ্যমে সঠিকভাবে আসেনি। তবে ছাত্রলীগের কথা ইঙ্গিত করে কোন ছাত্র সংগঠনের আসাটাও কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রাজধানীর ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপচার্যকে ঘেরাও ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার জেরে রোববারও ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত ছিলো।

উপাচার্য ও শিক্ষকদের ওপর হামলা, অশালীন আচরণ, প্রশাসনিক ভবন ভাঙচুরের প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতা ও বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশ নেন এতে।

আন্দোলনের নামে উপাচার্যকে ৪ ঘণ্টা আটকে রাখার তীব্র নিন্দা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

শিক্ষকদের ওপর হামলাকে গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করেন শিক্ষক নেতারা।

এ ঘটনার সঙ্গে ক্যাম্পাসের ভেতর ও বাইরের অশুভ শক্তি জড়িত বলেও দাবি করেন মাকসুদ কামাল।

উপাচার্যকে উদ্ধারে ছাত্রলীগের ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন শিক্ষক নেতারা। কোন ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের আসাটাই কাম্য নয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীরা আন্দোলনে ছিল। এটি একটি ষড়যন্ত্রের অংশ। নির্বাচন সামনে রেখে কুশীলবেরা মাঠে নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলে অস্থিতিশীল করে পুরো দেশকে অশান্ত করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। আন্দোলনকারীরা ওই দিন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। উপাচার্যের হাত ধরে টানাটানি করেছে। বিজ্ঞান অনুষদের ডিন আবদুল আজিজকে লাথি দেওয়া হয়েছে। কিন্তু এসবের কিছুই গণমাধ্যমে সম্প্রচার বা প্রকাশ করা হয়নি। বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করার দাবি জানান তিনি।

এদিকে, বাম ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সমাজ।

সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীরাও রাজু ভাস্কর্যের সামনে দুপুরে মানববন্ধন করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ