শিক্ষা

ঢাবির কলাভবন ফটকে তালা, বিক্ষোভ-সমাবেশ করল প্রগতিশীল ছাত্রজোট

ঢাবির কলাভবন ফটকে তালা, বিক্ষোভ-সমাবেশ করল প্রগতিশীল ছাত্রজোট
ঢাবির কলাভবন ফটকে তালা, বিক্ষোভ-সমাবেশ করল প্রগতিশীল ছাত্রজোট

ঢাকা বিশ্ববিদ্যালয়- ঢাবি উপাচার্যের কার্যালয়ে ‘নিপীড়নবিরোধী’ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের কলাভবনের মূলফটকে তালা দিয়ে বিক্ষোভ ও সমাবেশ করছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

রোববার সকালে জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন জানান, সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূতভাবে এ ধর্মঘট পালিত হচ্ছে।

সকাল থেকে কলাভবনের সামনে তাদের অবস্থানের মধ্যেই ভবনের পেছনের ফটক, প্রক্টর অফিসের গেইট ও ডিন অফিসের গেইট দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে যেতে দেখা গেছে।

উপাচার্য কার্যালয়ে বিক্ষোভে দুই দফা হামলার ঘটনায় দায়ী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি, বিশ্ববিদ্যালয়ের খরচে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, প্রক্টর কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দেয়ার চার দফা দাবিতে বাম ছাত্র সংগঠনগুলো এ আন্দোলন করছে।

ধর্মঘট ডাকা নেতাকর্মীরা সকাল ৭টার দিকে কলাভবনের সামনে অবস্থান নেন এবং গেইটে তালা লাগিয়ে দেয় পরে মিছিল নিয়ে সামাজিক বিজ্ঞান ভবনে যান এবং মূল ফটকে তালা দিয়ে সমাবেশ করেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আলমগীর কবির সমাবেশে বলেন, ছাত্রী নিপীড়ন এবং নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে হামলা করেছে আমরা তার বিচারের দাবি জানাতে এসেছি।

সামাজিক বিজ্ঞান ভবনের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আবার কলাভবনের সামনে ফিরে আসে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

সমাবেশ ও মিছিল শেষে চলে যাওয়ার পর সামাজিক বিজ্ঞান ভবনের কর্মচারীরা ফটকের তালা ভেঙে ফেলেন।

গত ২৩ জানুয়ারি বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে শিক্ষার্থীরা দাবি আদায়ে উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করলে ছাত্রলীগ পিটুয়া বাহিনী তাদের পিটিয়ে তুলে দেয়।

হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ দাবি করেছে, সেদিন অছাত্রদের হাত থেকে উপাচার্যকে উদ্ধার করতে গিয়েছিল তারা। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বলেছে, ওইদিন উপাচার্যের ওপর আক্রমণ হয়েছিল।

ওই ঘটনার পর ‘নিপীড়নবিরোধীদের’ পাল্টায় ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানার নিয়ে কর্মর্সূচিতে নেমেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের কর্মসূচি থেকে উপাচার্যের কার্যালয়ে হামলাকারীদের বহিষ্কারের দাবি জানানো হয়েছে।

প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন বলেন, ধর্মঘট শেষে বেলা ১২টার দিকে মধুর ক্যান্টিনে তারা সংবাদ সম্মেলন করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ