শিক্ষা

শাবিপ্রবিতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৮

রাবি ও জাবিতে কর্মসূচি পালন

শাবিপ্রবিতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা
শাবিপ্রবিতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবিতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ডাকা ধর্মঘটের সমর্থন জানিয়েছে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।

সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়ার নেতৃত্বে হামলা চালানো হয়েছে এতে অনন্ত ৮ জন আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফটক এলাকায় ছাত্রজোট নেতাকর্মীদের সমাবেশ চলাকালে এ হামলা চালানো হয়।

আহতরা হলেন- শাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র, সাধারণ সম্পাদক নাজিরুল আজম বিশ্বাস, জয়দ্বীপ দাশ, রশিদ ইফাজ, এম কে মুনিম, তৌহিদুজ্জামান জুয়েল, আব্দুল্লাহ আল ক্বাফী, নাঈম আশরাফ আদিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রগতীশীল ছাত্রজোটের নেতাকর্মীরা ধর্মঘট সফল করতে বিশ্ববিদ্যালয় ফটকে অবস্থান নিয়ে সমাবেশ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শফিকুর রহমান জিয়ার নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী এ সমাবেশ হামলায় চালায়। হামলায় জয়দ্বীপ দাশের মাথা ফেটে যায়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজিরুল আজম বিশ্বাস বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে জিয়ার নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী হামলা চালিয়েছে। আমরা এ হামলার বিচার চাই।

শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন, আমি ছাত্রলীগের নেতাদের সাথে কথা বলেছি— তাদের কেউ হামলার বিষয়টি স্বীকার করেননি। তবে শুনেছি, ছাত্রলীগ নেতা শফিকুর রহমান জিয়ার নেতৃত্বে হামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বাধায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট পণ্ড হয়ে গেছে।

সোমবার সকালে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের চড়াও হয়ে তাদের জমায়েতকে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ ঘটনায় তিন কর্মী আহত হয়েছেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী কর্মচারীদের একাংশ আন্দোলকারীদের ওপর চড়াও হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় প্রগতিশীল ছাত্রজোটের দিলীপ রায়সহ তিন কর্মী আহত হন। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পৌনে ১০টার দিকে বাস চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, কর্মসূচিতে বাধা দেয়ার ঘটনায় দুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাম সংগঠনের নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ডাকা ধর্মঘটের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্র জোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

সকাল থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে অবস্থান নেয় প্রগতিশীল ছাত্র জোট। এর ফলে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ