শিক্ষা

অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশে শুরু এসএসসি-সমমানের পরীক্ষা

সারাদেশে এসএসসি-সমমানের পরীক্ষা শুরু
সারাদেশে এসএসসি-সমমানের পরীক্ষা শুরু

অভিন্ন ও সৃজনশীল প্রশ্নপত্রে সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এবার আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করেছে শিক্ষার্থীরা।

প্রথমদিন বাংলা প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র এবং বাংলাভাষা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হচ্ছে।

এবার এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গেল বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ২৮৬জন বেশি। আর বিদেশে ৪৫৮জন এ পরীক্ষায় অংশ নেবে। এবার ৩৪১২ বারোটি কেন্দ্রে ২৮ হাজার ৫৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।

১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে ৪ মার্চ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ