শিক্ষা

ফাঁস হলো এসএসসির প্রশ্নপত্র, শিক্ষামন্ত্রী বললেন নিছক গুজব

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

এসএসসি ও সমমানের পরীক্ষার বাংলা প্রথমপত্রের বহুনির্বাচনী অভিক্ষার 'খ' সেট প্রশ্নপত্র পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে বলে খবর এসেছে।

যার সঙ্গে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার হুবহু মিল পেয়েছে গণমাধ্যম— যদিও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্যের সঙ্গে একমত নন।

তিনি বলেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিছক গুজব— এরসঙ্গে মূল প্রশ্নের কোনো মিল নেই।

গত কয়েক বছরে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মরিয়া সরকার। পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, কোচিং সেন্টার বন্ধ, ফেইসবুকে নজরদারি, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধসহ নানা উদ্যোগের কোনোটিই এ অপরাধ রুখতে পারছে না। এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেইসবুকে বাংলা প্রথমপত্রের বহু নির্বাচনির ‘খ’ সেট প্রশ্নপত্র ফাঁসের খবর এসেছে। গণমাধ্যম এই প্রশ্নের সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নের মিল তুলে ধরেছে।

যদিও এর আগে সকালে রাজধানীর ধানমন্ডি গর্ভনমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, যে প্রশ্ন ফেইসবুকে পাওয়া যাচ্ছে তার সঙ্গে মূল প্রশ্নের মিল নেই।

যদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে তাহলে পরীক্ষা বাতিল করবেন বলে তিনি।

এদিকে, ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মিল পাওয়া প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি আরও নিবিড় পরীক্ষা করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ