প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার মূল ভিত্তি— তাই আগে এ ভীতকে শক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
রোববার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার এমডিজির যে লক্ষ্য ছিলো তা এর মধ্যেই অর্জিত হয়েছে। শতভাগ শিশুকে বিদ্যালয়ে আনা গেছে।
প্রাথমিক শিক্ষার ভীতকে তাই শক্ত করার আহ্বান জানান তিনি। শিক্ষার অধিকার থেকে কেউ বঞ্চিত হবে না বলেও জানান মোস্তাফিজুর রহমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: