শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু ২ এপ্রিল

এইচএসসি পরীক্ষা শুরু ২ এপ্রিল
এইচএসসি পরীক্ষা শুরু ২ এপ্রিল

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে—চলবে ১৩ মে পর্যন্ত।

আগামী ১ এপ্রিল ইস্টার সানডে উপলক্ষে সরকারি ছুটি থাকায় একদিন পিছিয়ে পরীক্ষা নেয়ার প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

সোমবার সন্ধ্যায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায় এ তথ্য জানান।

এদিকে, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জানা গেছে, প্রস্তাবিত রুটিন অনুযায়ী আগামী ২ এপ্রিল বাংলা প্রথমপত্র (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এরপর পরবর্তী পাঁচ দিন চলবে ব্যবহারিক পরীক্ষা। মন্ত্রণালয়ের অনুমোদনের পর আন্তঃশিক্ষা বোর্ড থেকে রুটিন প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১২ লাখ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ