শিক্ষা

প্রশ্নফাঁস ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ

প্রশ্নফাঁস ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ
প্রশ্নফাঁস ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে মোবাইল ইন্টারনেটের গতি সকালে এক ঘণ্টা কমিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে। রোববার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানগুলোকে এ-সংক্রান্ত নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে।

বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটর জানিয়েছে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইন্টারনেটের গতি কম রাখতে বলা হয়েছে।

১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন ছড়িয়ে পড়ছে আর শিক্ষার্থীরা খুব সহজেই তা মোবাইলের মাধ্যমে পেয়ে যাচ্ছে।

বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং ধর্ম বিষয়ের পর গতকাল গণিতের প্রশ্নপত্রও ফাঁস হয়।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এছাড়াও গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬-৭ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ