শিক্ষা

আদালতের নির্দেশনামা পেলেই প্রশ্নফাঁস রোধ কাজ শুরু

আদালতের নির্দেশনামা পেলেই প্রশ্নফাঁস রোধ কাজ শুরু
আদালতের নির্দেশনামা পেলেই প্রশ্নফাঁস রোধ কাজ শুরু

আদালতের নির্দেশনামা হাতে এলেই প্রশ্নপত্র ফাঁসের কারণ খুঁজতে এবং তা রোধ করতে কাজ শুরু করবে কমিটি—

এ তথ্য জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবি ব্যারিষ্টার জ্যোর্তিময় বড়ুয়া।

কমিটি শুধু চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রই নয়— সকল পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পেছনে জড়িতদের খুঁজে বের করে শাস্তির সুপারিশ যেমন করবে আর অন্যদিকে তা রোধেও সুপারিশ করবে।

এদিকে, একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শিক্ষাবিদরা। হাইকোর্টের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে বলেছেন, এই অপরাধ এখনি নিশ্চিহ্ন করতে না পারলে অচিরেই দেশের শিক্ষাব্যবস্থা তলানিতে পৌঁছে যাবে।

গেল কয়েক বছরে পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে না পারার অভিজ্ঞতায় এবার এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আঁটঘাট বেঁধে নেমেছিল সরকার।

সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া, কোচিং সেন্টার বন্ধ আর ত্রিশ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার মত নতুন উদ্যোগের পাশাপাশি ছিল কঠোর নিরাপত্তা। এর সবকটি উদ্যোগ ব্যর্থ করে দিয়ে প্রথম দিন থেকেই প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে অপরাধী চক্র। এখন প্রশ্ন উঠেছে, এতো সতর্কাবস্থার মধ্যেও কিভাবে পরীক্ষার আগেই প্রশ্ন চলে গেল শিক্ষার্থীদের হাতে?

এ প্রশ্নের জবাব খুঁজতেই এবার এসএসসিসহ সকল পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিভাগীয় এবং প্রশাসনিক দুটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে উচ্চ আদালত।

ওই কমিটি প্রশ্নফাঁসে জড়িতদের খুঁজে বের করে তাদের কী শাস্তি দেয়া যায় এবং প্রশ্নপত্র ফাঁস রোধে করণীয় ঠিক করার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে আদালত। রিট আবেদনকারীদের আইনজীবি জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশনার কপি হাতে পেলেই কাজ শুরু করবে কমিটি।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের যে ব্যর্থতা রয়েছে তা স্বীকার করে এ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে— গেল সপ্তাহে শিক্ষা সচিব বলেছিলেন, একদিকে ইন্টারনেটের কারনে প্রশ্নপত্র ফাঁস হয়ে দ্রুত সারাদেশে যেমন ছড়িয়ে যাচ্ছে, তেমনি পরীক্ষা পদ্ধতিতেও সমস্যা রয়েছে। তাই আসছে বছরে পরীক্ষায় নতুন পদ্ধতি চালুর চিন্তাভাবনার কথা জানালেন।

তার এই চিন্তাভাবনার সঙ্গে একমত দেশের শিক্ষাবিদরাও। তবে তারা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, এ অবস্থা থেকে এখনি উত্তরন ঘটাতে হবে।

এর জন্য পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার সুপারিশ করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ