শিক্ষা

বদলি করা হলো শিক্ষা প্রশাসনের ৩০ কর্মকর্তাকে

বদলি করা হলো শিক্ষা প্রশাসনের ৩০ কর্মকর্তাকে
বদলি করা হলো শিক্ষা প্রশাসনের ৩০ কর্মকর্তাকে

শিক্ষা প্রশাসনের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ঢাকায় থাকা কর্মরত ৩০ জনকে বাইরে বদলি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র মতে, তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পাঁচ কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার তাদেরকে দেশের বিভিন্ন এলাকার কলেজে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

তাদের মধ্যে ২৯ জনকে এক আদেশে এবং বাকি এক জনকে অন্য আরেকটি আদেশে বদলি করা হয়। এদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এরমধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালক; জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

মাউশির আটজন, ঢাকা বোর্ডের ছয় জন, এনসিটিবির নয় জন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একজন এবং ঢাকার বাইরের কয়েকটি শিক্ষা বোর্ডের ছয় কর্মকর্তাকে বদলি করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রশ্ন ফাঁস নিয়ে তীব্র সমালোচনার মধ্যে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই শিক্ষা মন্ত্রণালয় এ ব্যবস্থা নিয়েছে।

আজ যারা বদলি হলেন:

তারা হলেন: ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন, বিদ্যালয় পরিদর্শক এ টি এম মঈনুল হোসেন, উপপরিচালক ফজলে এলাহী, উপসচিব মোহাম্মদ নাজমুল হক, উপপরীক্ষা নিয়ন্ত্রক মাসুদা বেগম, উপ–কলেজ পরিদর্শক ও শিক্ষামন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব মন্মথ রঞ্জন বাড়ৈ এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায়।

বদলি হওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা হলেন: তদারক ও মূল্যায়ন শাখার পরিচালক মো. সেলিম, উপপরিচালক মেসবাহ উদ্দিন সরকার, এস এম কামাল উদ্দিন হায়দার, শফিকুল ইসলাম সিদ্দিকি, খ ম রাশেদুল হাসান, সহকারী পরিচালক জাকির হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বাকিরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ বিভিন্ন দপ্তরে কর্মরত। এসব কর্মকর্তার মধ্যে কেউ কেউ ১৫ থেকে ২০ বছর ধরে রয়েছেন। কেউ কেউ প্রভাষক থেকে অধ্যাপক হয়েছেন একই সংস্থায় থেকে। কেউ কেউ আবার পদোন্নতি পেলেও শুধু এখানে থাকার জন্য নিচের স্তরে চাকরি করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, শিগগিরই আরও কয়েকজনকে বদলি করা হবে।

সরকারি নিয়মানুসারে কর্মকর্তা-কর্মচারীদের এক দপ্তরে একনাগাড়ে তিন বছরের বেশি রাখা যাবে না।

গত বছরের ১০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় আলাদা করে নীতিমালা জারি করে। সেখানে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এখন থেকে একই দপ্তর বা সংস্থায় একনাগাড়ে তিন বছরের বেশি সময় থাকতে পারবেন না শুধু তাই নয়, কোনো কর্মকর্তাকে একটি দপ্তর থেকে অন্য কোনো দপ্তর বা সংস্থায় বদলিও করা যাবে না। কিন্তু এই নীতিমালা বাস্তবায়ন না করায় সমালোচনা মুখে পড়ে।

সম্প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব এবং উচ্চমান সহকারী মো. নাসিরউদ্দিনকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারহয়।

অন্য কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি অভিযোগ নিয়েও আলোচনা শুরু হয়। এরইমধ্যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় ব্যাপক ভাবমূর্তি সংকটের মুখে পড়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ