আগামী বছর থেকে পরীক্ষা পদ্ধতেতে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার সকালে রাজধানীতে নবম জাতীয় বিকর্ত প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী এপ্রিল মাসে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষার পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনা হবে। সবরকম চেষ্টা থাকা সত্বেও তারা প্রশ্ন ফাঁস রোধ করতে পারেননি। তাই বিকল্প উপায়ে পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা চলছে।
প্রশ্ন ফাঁস নিয়ে গণমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেসব প্রতিক্রিয়া—সে সবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শিক্ষা সচিব মো.সোহরাব হোসাই বলেন, পরিবর্তিত পদ্ধতিতে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ থাকবে না।
এদিকে, অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে শিক্ষা ব্যবস্থার সংস্কার- না আইনের শাসন- কোনটি বেশি জরুরি। সময়োপযোগী এমন বিষয়ের উপর বিতর্কে অংশ নেন সুনামগঞ্জ ও বরিশালের বাবুগঞ্জের প্রত্যন্ত গ্রাম থেকে আসা স্কুলের শিক্ষার্থীরা।
প্রশ্নফাস, দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এসব শিক্ষার্থীর সাবলীল বক্তব্য যেন- প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও আইনের শাসনের দুর্বলতাগুলোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।