শিক্ষা

শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল

চিকিৎসকদের ওপর হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) ইন্টার্ণ চিকিৎসকরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খাদিজা আক্তার নামে এক প্রসুতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাংচুর চালায় রোগীর স্বজনরা। এতে তিন ইন্টার্ণ চিকিৎসক আহত হন। ভাঙচুর করা হয় অপারেশন থিয়েটারের দরজা। রাত ১২ টায় সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানায় ইন্টার্ণ ডক্টরস এসোসিয়েশন।

পরে সংবাদ সম্মেলন থেকে কর্মবিরতির ঘোষণা দেন তারা। শুক্রবার সকাল থেকে ধর্মঘট শুরু করেছেন ইন্টার্ণ চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সেবা নিতে যাওয়া রোগী ও স্বজনরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ