শিক্ষা

শাবিপ্রবিতে মাহিদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ

শাবিপ্রবিতে মাহিদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ
শাবিপ্রবিতে মাহিদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচিসহ কাফনের কাপড় পরে প্রতিবাদ জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করেন প্রতিবাদী হাজারো শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৯টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। সাড়ে ৯টার দিকে শাবি শিক্ষক গিয়াস উদ্দিন খানের নেতৃত্বে ১০ জনের একটি প্রতিনিধি দল উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন।

আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শাবি উপাচার্য শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলনের পরামর্শ দেন।

এসময় প্রতিনিধি দলের সদস্যদের সামনেই পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপাচার্য।

এছাড়া সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন করেন প্রতিবাদী শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা ‘সিলেটবাসী এক হও', ‘ছিনতাইকারীর আস্তানা এই ক্যাম্পাসে হবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন। এরপর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি সিলেট শহরের চৌহাট্টায় মুনির-তপন-জুয়েল চত্বরের দিকে যায় এবং সেখানে তারা রাস্তায় অবস্থান নেন।

প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক শিক্ষার্থী মাহিদ আল সালাম (২৮) কে গত রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

মাহিদ নগরীর মদিনা মার্কেট এলাকার জেলা আওয়ামী লীগ নেতা ও আইনজীবী প্রয়াত এমএ সালামের ছেলে। শাবির অর্থনীতি বিভাগের সাবেক এই শিক্ষার্থী পড়াশোনা শেষ করে কিছুদিন বেসরকারি একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানে কাজ করেন। ভালো কাজের আশায় রাজধানীর আসার পথে এ হামলার শিকার হন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ