শিক্ষা

আগামী ২৯ মার্চ থেকে কোচিং সেন্টার বন্ধ

আগামী ২৯ মার্চ থেকে কোচিং সেন্টার বন্ধ
আগামী ২৯ মার্চ থেকে কোচিং সেন্টার বন্ধ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী ২৯ মার্চ থেকে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তের কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ।

তিনি বলেন, আগামী ২ এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার চারদিন আগে অর্থাৎ আগামী ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী পরীক্ষা শুরুর সাতদিন আগে সব কোচিং সেন্টার বন্ধ করার নিয়ম। এর আগে নিয়ম মেনেই পরীক্ষার সাতদিন আগে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়। তবে এবার সময় স্বল্পতাসহ বিভিন্ন কারণে পরীক্ষার চারদিন আগে থেকে কোচিং সেন্টারগুলো বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ