বাসভবনে হামলায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান।
মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিকে, উপাচার্যের বাসভবনে হামলার ঘটনার প্রতিবাদে সকালে ক্যাম্পাসে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চারটি সংগঠন।
সকালে ভিসিভবন চত্ত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন, কারিগরি কর্মচারী সমিতি ও কর্মচারী সমিতির নেতাকর্মীরা মানববন্ধন করেন।
এসময় বক্তারা এ হামলার তীব্র নিন্দা জানান। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল ভিসি চত্বর থেকে টিএসসি ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: