শিক্ষা

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

 শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

তিন দিনব্যাপী এ কর্মসূচির প্রথম দিনে সকাল থেকে কোনো শিক্ষার্থী ক্লাসে যাননি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম।

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম।

যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গতকাল কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা প্রায় ৩ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় মৌলভীবাজারে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

এদিকে, কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ