কোটা সংস্কার নিয়ে বুধবার সংসদে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের।
এ সময় তিনি সবাইকে ধর্য্য ধরার আহ্বান জানান।
এদিকে, এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে—বিষয়টি অবগত করেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদেরকে এ কথা জানান প্রধানমন্ত্রী।
এরপর বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলেন সাংবাদিকদের এ তথ্য জানান ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না।
বিকেলে সংসদে এ বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী জানান তিনি।
এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য জানান ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
ফেসবুক পোস্টে সাইফুর রহমান সোহাগ লেখেন, ‘কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি চাকরিতে কোনও ধরনের কোটা পদ্ধতি থাকবে না।’
ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইনও তার নিজের ফেইসবুক প্রোফাইলে একই স্ট্যাটাস দেন।