শিক্ষা

জাবিতে বিধি লঙ্ঘনের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষকদের সর্বাত্মক ধর্মঘট

জাবিতে বিধি লঙ্ঘনের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষকদের সর্বাত্মক ধর্মঘট
জাবিতে বিধি লঙ্ঘনের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষকদের সর্বাত্মক ধর্মঘট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের- জাবিতে অ্যাক্টবিরোধী, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদে সর্বাত্মক ধর্মঘটের দ্বিতীয় দিন- বুধবারের কর্মকর্তারা –কর্মচারীরা নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেনি।

ধর্মঘটের কারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা -কর্মচারীরা নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেনি। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষকরা।

আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেয়া থেকে বিরত রয়েছেন। দু’দিনের ধর্মঘটের কারণে প্রশাসনিক কার্যক্রমে অস্থিরতা দেখা দিয়েছে।

সকাল সাড়ে ৮টায় ধর্মঘট শুরু হয়েছে চলে দুপুর ১টা পর্যন্ত।

এদিকে, গতকাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে আন্দোলনকারী শিক্ষকরা এ তদন্ত কমিটি গঠন প্রত্যাখ্যান করেছেন।

গতকাল জাবিতে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ছয় শিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ভিসিপন্থী শিক্ষকদের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষকদের আন্দোলন করায় এ হামলা করা হয় বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল ট্রান্সপোর্টে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের অভিযোগে ডাকা ধর্মঘটের অংশ হিসেবে ভোর ৪টার দিকে শরীফ এনামুল কবিরের অনুসারী কয়েকজন শিক্ষক পরিবহন ডিপোর সামনে অবস্থান নেন। এসময় তারা পরিবহন ডিপোর ফটকে তালা ঝুলিয়ে দেন।

সাড়ে ৪টার দিকে ফারজানা ইসলামের অনুসারী শিক্ষকরা সেখানে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার অনুরোধ জানালে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের শিক্ষকদের মধ্যে হাতহাতি হয়।

গত ১৫ ফেব্রুয়ারি উপাচার্য হিসেবে ফারজানা ইসলাম পুনঃনিয়োগ পাওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে বিভাজন স্পষ্ট হতে থাকে। সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির ও বর্তমান উপাচার্য ফারজানা ইসলাম এই দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েন তারা।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, অনির্বাচিত উপাচার্য নতুন করে প্রভোস্ট হিসেবে যাদের নিয়োগ দিয়েছেন তারা অবৈধ। তাদের নিয়োগ বৈধ নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ