শুরু হওয়া এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের সোমবারের পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে।
রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে দেশজুড়ে এইচএসসির ভূগোল প্রথম পত্রের পরীক্ষার মধ্যে নেত্রকোনার একটি কেন্দ্রে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরে ভুল বুঝতে পেরে ভূগোল প্রথমপত্রের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দেয়া হয়।
এ তথ্য জানার পরপরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন সোমবার অনুষ্ঠেয় ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন।
প্রশ্নফাঁস রোধে এবার সব সেট প্রশ্নপত্র কেন্দ্রে নেয়া হয়— এরপর সব পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে তা নির্ধারণ করা হয়।
এবার প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়া যায়নি। তবে ভুল করে কিছু কেন্দ্রে নির্ধারিত সেটের বাইরে ভিন্ন সেটে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে।
গত ২ এপ্রিল থেকে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।