শিক্ষা

কোটা বাতিলের গেজেট না হলে ফের আন্দোলন

কোটা বাতিল: গেজেট আকারে প্রকাশের দাবি প্রধানমন্ত্রীর ঘোষণা
কোটা বাতিল: গেজেট আকারে প্রকাশের দাবি প্রধানমন্ত্রীর ঘোষণা

সরকারি চাকরি কোটা বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা চলতি মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা না হলে ফের আন্দোলনের যাওয়া হবে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

এ সময় তারা অভিযোগ করেন- এখনো আন্দোলকারী শিক্ষার্থীদের হুমকি দেয়া হচ্ছে।

তারা আরো জানান- আগামী ৩০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষকদের সঙ্গে এ নিয়ে মতবিনিময় সভা করা হবে।

কোটা সংস্কার আন্দোলনকারীরা ছাত্রদের হয়রানি করার জন্য অজ্ঞাতনামা হিসেবে যে পাঁচটি মামলা করা হয়েছে তা প্রত্যাহার চান। যারা প্রকৃত অপরাধী তাদের নামে মামলার দাবি জানান তারা।

কোটা সংস্কার আন্দোলনকারী সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য গেজেট আকারে প্রকাশ হোক। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমরা ১৭ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারের জন্য অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু অল্প কিছু মিডিয়া আমাদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক ফারুক খান, নুরুল হক, আহ্বায়ক হাসান আল মামুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আহ্বায়ক হাসান আল মামুন অভিযোগ করেন, সম্প্রতি তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়ে হুমকি দিয়েছে—আর কোনো শিক্ষার্থীকে তুলে না নিয়ে যাওয়ার দাবি জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ