শিক্ষা

এসএসসি-সমমানের পরীক্ষার ফল কাল

 এসএসসি-সমমানের পরীক্ষা
এসএসসি-সমমানের পরীক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল- রোববার প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক জিয়াউল হক এ তথ্য করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ডগুলোর ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অনুষ্ঠানে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল বিশ্লেষণের প্রতিবেদন উপস্থাপন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। অনুষ্ঠানে শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন।

এদিন বেলা ১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরবেন।

রোববার ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেয়া হবে।

গত ১-২৫ ফেব্রুয়ারি তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। এবারের পরীক্ষায় দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ শিক্ষার্থী অংশ নিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ