শিক্ষা

পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

 পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে মেয়েদের থেকে ছেলেরা পিছিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে তারা এগিয়ে রয়েছে।

রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফল তুলে দেয়ার পর এর সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ সময় তিনি বলেন, দেশের দশ শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি ও সমমানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। তাদের মধ্যে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

শিক্ষামন্ত্রী জানান, দশ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ছাত্রের সংখ্যা ছিল ১০ লাখ ২২ হাজার ৩২০ জন। তাদের মধ্যে পাস করেছে ৭ লাখ ৮৪ হাজার ২৪৫ জন। পাসের হার ৭৬ দশমিক ৭১ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৫ হাজার ৭০১ জন ছাত্র।

এদিকে, দশ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ১০ লাখ ৪ হাজার ২৫৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৭ লাখ ৯১ হাজার ৮৫৯ জন। পাসের হার ৭৮ দশমিক ৮৫। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৪ হাজার ৯২৮ জন ছাত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আটটি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত শুধু এসএসসি পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৭৯ দশমিক ৪০। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষো বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ।

অভিন্ন প্রশ্নপত্রে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা গত ১ ফেব্রুয়ারি শুরু হয়। ২৫ ফেব্রুয়ারি তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ব্যবহারিক পরীক্ষা যা শেষ হয় ৪ মার্চ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ