রমজান ও সেশনজট বিবেচনায় রেখে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছেন আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গত সোমবার শাহবাগ অবরোধ স্থগিত করে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।
আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোটা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে চলমান ছাত্র ধর্মঘটে পরীক্ষা বর্জন না করার সিদ্ধান্ত নেয়া হয় তবে সেটা রমজান ও সেশনজট বিবেচনায় রেখে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে থেকে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। তবে প্রজ্ঞাপণ জারি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পূর্বের মতো অব্যাহত রাখার কথাও বলা হয়।
সংবাদ সম্মেলনে যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তাদের ওপর নানা রকমের হুমকি আসছে, গত ১৭ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী আশরাফুল ইসলাম রায়হানকে ছাত্রলীগ নেতারা শিবির ট্যাগ দিয়ে মারধর করে হল থেকে বের করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই৷’
আহ্বায়ক হাসান আল মামুন বলেন, সারাদেশে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে আমরা সরকারের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি করছি।
মামুন আরও বলেন, সুফিয়া কামাল হলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার কারণ দর্শানোর (শোকজ) নামে সাধারণ ও নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: