বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৮তম ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন নির্ধারণ করেছে।
মঙ্গলবার সকালে পিএসসির এক বৈঠকে এসব দিন নির্ধারণ হয়।
পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী, ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ৩ আগস্ট এবং ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ থেকে ১৩ আগস্ট কম্পোলসারি বিষয়ের ওপর লিখিত পরীক্ষা হবে আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।
এদিকে, ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জন্য কাজ করছে পিএসসি। তবে এখনো ফলাফল ঘোষণার দিন সুনির্দিষ্ট হয়নি।
উল্লেখ্য, ৩৯তম বিসিএস চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন। এ বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে নেয়া হবে প্রায় পাঁচ হাজার চিকিৎসক।
অবশ্য এ সংখ্যা বাড়তেও পারে আর ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারিতে এক কথায় লিখে পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে।
এছাড়া মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।