শিক্ষা

বাজেটে উল্লেখ না থাকলেও এমপিওভুক্তিতে বাধা নয়: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

পর্যায়ক্রমে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এপিওভুক্ত করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

এ নিয়ে কষ্ট করে শিক্ষকদের আন্দোলন করার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

এ বিষয়ে বাজেটে উল্লেখ না থাকলেও তা কোনো বাধা নয় বলে মনে করেন তিনি।

শিক্ষাখাতে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি মেনে নেয়া হবে না বলেও জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, বাজেটে অনেক বিষয়ে উল্লেখ করে দেয়া নেই— এটা জরুরি বিষয়ও নয়। শিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ দেয়া হয়েছে, সেটা ফয়সালা করে এমপিওভুক্ত করা হবে। তবে কতগুলো প্রতিষ্ঠানকে করা হবে সে বিষয়ে বলা যাচ্ছে না পর্যায়ক্রমে করা হবে।

সকাল ১০টার থেকেই পূর্বঘোষণা অনুযায়ী এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা প্রেসক্লাবের সামনে আসেন।

পুলিশ তাদের সেখানে বাধা দিয়ে সরিয়ে দেয়। এরপর তারা প্রেসক্লাবের সামনের রাস্তার উত্তর পাশে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। কিছুক্ষণ পর তারা আবার প্রেসক্লাবের সামনে আসতে চাইলে পুলিশ আবারও বাধা দেয়।

শাহবাগ থানার টহল পুলিশের পরিদর্শক শেখ আবুল বাশার বলেন, অনুমতি না থাকায় তাদের বসতে বাধা দেয়া হয়েছে। অনুমতি নিয়ে এলে কর্মসূচি করতে পারবে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, পুলিশের অনুমতির চেষ্টা চলছে।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, তারা এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন। তারা চান স্বীকৃতি পাওয়া সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হোক।

গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে নন–এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা লাগাতার কর্মসূচি পালন করেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে টানা ওই অবস্থান ও অনশনের একপর্যায়ে গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার তৎকালীন একান্ত সচিব সাজ্জাদুল হাসান সেখানে গিয়ে আশ্বাস দেন। এরপর শিক্ষক-কর্মচারীরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে, আসন্ন অর্থবছরে নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।

গত বৃহস্পতিবার ২০১৮-২০১৯ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এবারের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের জন্য ৫৩ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এটি প্রস্তাবিত জাতীয় বাজেটে খাতওয়ারি দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। তবে বরাদ্দের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও কলেজ নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সেখানে নতুন এমপিওভুক্তির বিষয়ে সুষ্পষ্ট কিছু বলেননি অর্থমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ