শিক্ষা

সরকারের নিরবতাই প্রমাণ দেশে গণতন্ত্র নেই, অভিযোগ শিক্ষক-শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কারের আন্দোলনকারীদের ওপর হামলা ও শিক্ষক লাঞ্ছনার পরেও সরকারের নিরবতা প্রমাণ করে যে দেশে কোনো গণতন্ত্র নেই— এমন অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানবন্ধনে শিক্ষার্থীরা এসব কথা বলেন।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, একের পর এক হামলার ঘটনা মত প্রকাশের সাংবিধানিক অধিকারহরণ ছাড়া আর কিছু নয়। সরকারের নিস্ক্রিয়তার কারণেই এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না। এসব ঘটনার যদি যথাযথ প্রতিবাদ করা না হয় তাহলে তা প্রতিরোধ করা যাবে না।

এছাড়াও কোটা সংস্কারের আন্দোলনকারী ও শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রগতিশীল ছাত্র জোট। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে, সরকারি চাকরির কোটা পদ্ধতির সংস্কার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সাভার ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দলনরত শিক্ষার্থীরা। পরে মিছিলটি রেজিস্টার ভবন ঘুরে পুরানো কলা ভবনের সামনে এসে শেষ হয়।

সেখানে আয়োজিত সমাবেশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে দোষীদের শাস্তি দাবি করা হয়। পাশাপাশি জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আটকের ঘটনায় জানানো হয় তীব্র নিন্দা।

এছাড়া একই দাবিতে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা মানববন্ধন করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ।

কোটা সংস্কারের আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফাহমিদুল হক পুলিশি হেনস্থার শিকার হন।

এর প্রতিবাদে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ