শিক্ষা

কোটা সংস্কার: ঢাবিতে ২ হলের ছাত্রীদের মিছিল, ছাত্রলীগের পাল্টা মানববন্ধন

কোটা সংস্কার: ঢাবিতে ২ হলের ছাত্রীদের মিছিল, ছাত্রলীগের পাল্টা মানববন্ধন
কোটা সংস্কার: ঢাবিতে ২ হলের ছাত্রীদের মিছিল, ছাত্রলীগের পাল্টা মানববন্ধন

কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল করেছেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ও কোটা আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমানের মুক্তি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

দুপুরে ‘নিরাপদ ক্যাম্পাস চাই’ ব্যানারে এ মিছিল বের করেন দুই হলের ছাত্রীরা। এ সময় মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলা হয়ে দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পৌঁছায়। এ সময় ‘এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন’, ‘আমার ভাই মার খেল কেন? প্রশাসন জবাব চাই’ বলে স্লোগান দেন ছাত্রীরা।

ঠিক একই সময় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়। এরপর ছাত্রলীগের কর্মীরা ছাত্রীদের পাশে অবস্থান নিয়ে ‘অবৈধ আন্দোলন মানি না মানব না’, ‘পড়ালেখা করব পরীক্ষা দেব’ পাল্টা স্লোগান দিতে থাকেন। এ পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরে যান রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের মেয়েরা।

এদিকে, অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করছেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ও কোটা আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমানের মুক্তি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন-সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেহাল করিম, সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের শিক্ষক রুশ্দ ফরিদী ও আন্তর্জাতিক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দিন খান।

সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্রী তিথি বলেন, মশিউর আমাদের সহপাঠী। সে আমাদের সঙ্গে ক্লাসে উপস্থিত না হওয়া পর্যন্ত আমরা ক্লাস করবো না।

সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নেহাল করিম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বলতে পারি, কোনো খবর না জানিয়ে আমাদের ছাত্রদের জেলহাজতে নিয়ে যাবে সেটা কাম্য না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি কর্তৃপক্ষকে বলবো অনতিবিলম্বে মশিউরকে ফিরিয়ে দিতে।

কোটা সংস্কার আন্দোলনকারী মশিউরকে ছাত্রলীগের নেতাকর্মীরা গত ৩০ জুন সূর্যসেন হল থেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আটক দেখায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ