শিক্ষা

রাবিতে ছাত্রলীগের হাতুড়িপেটায় আহত তরিকুলকে ঢাকায় আনা হচ্ছে

রাবিতে ছাত্রলীগের হাতুড়িপেটায় আহত তরিকুল
রাবিতে ছাত্রলীগের হাতুড়িপেটায় আহত তরিকুল

কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের হাতুড়িপেটা ও লাঠির আঘাতে গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলামকে ঢাকায় আনা হচ্ছে।

রোববার সকালে তরিকুলকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

তরিকুলের সঙ্গে থাকা তার সহপাঠীরা এ তথ্য নিশ্চতি করেছেন।

গতকাল রাতে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে তরিকুলকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন তার চিকিৎসক সাঈদ আহমেদ।

রাজশাহী শহরের বেসরকারি রয়্যাল হাসপাতালের চিকিৎসক সাঈদ আহমেদ বলেন, তরিকুলের পায়ের হাড়ের অ্যালাইনমেন্ট ঠিক নেই, এলোমেলো আছে অস্ত্রোপচার করা লাগবে।

সাঈদ আহমেদ বলেন, তরিকুলের মাথায় ও কোমরে আঘাত আছে— এক্স-রেতে সেটা পরিষ্কার আসছে না। তাই সিটিস্ক্যান ও এমআরআই করতে বলা হয়েছে। রোগীর লোকজন ভালো চিকিৎসা চাইছেন, সে জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, কৃষকের সন্তান তরিকুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা করেন। তারা হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে তরিকুলকে গুরুতর আহত করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ