শিক্ষা

পরীক্ষার সময় কমিয়ে আনার নির্দেশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দীর্ঘদিন ধরে পরীক্ষা না নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এখন পরীক্ষা শেষ করতে যেরকম প্রায় দুই মাস সময় লেগে যায় তা কমিয়ে আনতে পারলে শিক্ষার্থীদের যেমন আরও বেশি মনোযোগী করা যাবে, পরীক্ষা নিয়ে ‘গুজব আর অপপ্রচারের’ হাত থেকেও মুক্তি মিলবে।

প্রশ্নফাঁস ঠেকাতে এবার এইচএসসি পরীক্ষায় যে পদ্ধতি নেয়া হয়েছে তার প্রশংসা করেন তিনি।

এ বছরে ২০১৮ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১০টি শিক্ষাবোর্ডে পাসের হার ৬৬.৬৪%। এছাড়া মোট জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী।

সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে জিপিএ -৫ পেয়েছেন মোট ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী। সার্বিক ভাবে পাস করেছে ৬৬ দশমিক ৬৪ জন শিক্ষার্থী। পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন শিক্ষার্থী। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

যা গত বছরের তুলনায় ১ লাখ ২৫ হাজার ৩৮৭ জন বেশি। শিক্ষার্থী বাড়লেও গত বছরের তুলনায় পাসের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, ১০টি বোর্ডে গড়ে ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো— এবার ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ। ছাত্রদরে পাসের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ।

কারিগরি শিক্ষাবোর্ডে এবার এ পরীক্ষায় মোপ পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৮ হাজার জন। এর মধ্যে পাস করেছেন ৮৯ হাজার ৮৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৫৬ জন।

মাদ্রাসা বোর্ডে ৯৭ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় আংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন। পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৪৪ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ