শিক্ষা

উচ্চ মাধ্যমিকে জিপিএ পাসের হার দুটোই কমেছে: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ উভয় বিষয়ে গতবারের চেয়ে খারাপ ফলাফল হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরেন।

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

উচ্চ মাধ্যমিকে এবার পাস করেছে ৬৬.৬৪ শতাংশ শিক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ অর্থ্যাৎ এবার পাসের হার কমেছে ২.২৭ শতাংশ।

এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ২৬২ জন। গতবার ছিল ৩৭ হাজার ৯৬৯ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৭০৭ জন বলে জানান তিনি।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে জিপিএ -৫ পেয়েছেন মোট ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী।

সার্বিক ভাবে পাস করেছে ৬৬ দশমিক ৬৪ জন শিক্ষার্থী। পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন শিক্ষার্থী। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

যা গত বছরের তুলনায় ১ লাখ ২৫ হাজার ৩৮৭ জন বেশি। শিক্ষার্থী বাড়লেও গত বছরের তুলনায় পাসের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, ১০টি বোর্ডে গড়ে ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো— এবার ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ। ছাত্রদরে পাসের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ।

কারিগরি শিক্ষাবোর্ডে এবার এ পরীক্ষায় মোপ পাসের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৮ হাজার জন। এর মধ্যে পাস করেছেন ৮৯ হাজার ৮৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৫৬ জন।

মাদ্রাসা বোর্ডে ৯৭ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় আংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন। পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৪৪ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ