এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া সব পরীক্ষার্থী পাস করেছ। এদিকে, ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।
বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, পাসের হার কমলেও এবার গত বছরের তুলনায় এবার বেশি পরীক্ষার্থী পাস করেছে। কারণ এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল এক লাখ ২৫ হাজার ৩১৭ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন উত্তীর্ণ হয়েছেন। গত বছর পাস করেছিলেন ৮ লাখ ১ হাজার ৭১১ জন।
এদিকে, এবার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি ছিল ১৭৪টি। গত বছর আট হাজার ৭৭১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নিলেও এবার সংখ্যাটি ছিল ৮ হাজার ৯৪৫টি। এ শতভাগ পাস আর শতভাগ ফেল-দুই দিক থেকেই প্রতিষ্ঠানের সংখ্যা এবার কমেছে।
উল্লেখ্য, গত বছর ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছিল। অর্থাৎ এবার এ সংখ্যাটি কমেছে ১৩২টি। গতবার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছিল। তবে এবার এ ক্ষেত্রে উন্নতি হয়েছে।
গত তিন বছর ধরেই পাবলিক পরীক্ষার ফল ক্রমাগতভাবে খারাপ হচ্ছে। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ৫.৭ শতাংশ কম পাস করেছিল। এবার এই সংখ্যাটা কমল আরও।
গতবারের তুলনায় এবার পাসের হার আরো কমেছে ২ দশমিক ২৭ শতাংশ।