শিক্ষা

প্রাথমিক-ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর -২৬ নভেম্বর পর্যন্ত

প্রাথমিক-ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর -২৬ নভেম্বর পর্যন্ত
প্রাথমিক-ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর -২৬ নভেম্বর পর্যন্ত

এ বছর প্রাথমিকের শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ১৮ নভেম্বর শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

বুধবার সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চত করেছেন।

এ বিষয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, সকাল ১১টা থেকে এই পরীক্ষা শুরু হলেও এবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার সময় আগের মত আড়াই ঘণ্টাই থাকছে।

সরকারি ছুটি ও ক্রিস্টিয় ধর্মালম্বী সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ভুক্ত পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শনিবার পরীক্ষা রাখা হয়নি। আগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও এবছর ১০ মিনিট বাড়িয়ে মোট ৩০ মিনিট অতিরিক্ত সময় করা হয়েছে।

পরীক্ষা সূচি

প্রাথমিক সমাপনীতে ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হবে।

আর ইবতেদায়ী সমাপনীতে ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ পরীক্ষা নেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ