শিক্ষা

৩৯তম বিশেষ বিসিএসে ১৩৯ জনের প্রার্থিতা বাতিল

 ৩৯তম বিশেষ বিসিএসে ১৩৯ জনের প্রার্থিতা বাতিল
৩৯তম বিশেষ বিসিএসে ১৩৯ জনের প্রার্থিতা বাতিল

বিএসসি ইন হেলথ বা মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারীরা ৩৯তম বিশেষ বিসিএসে ডেন্টাল সার্জন পদের জন্য যোগ্য নয় জানিয়ে ডিগ্রিধারী ১৩৯ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের প্রার্থিতা বাতিলের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সিদ্ধান্ত অনুযায়ী বিএসসি ইন হেলথ বা মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রি বিডিএস ডিগ্রির সমমানের নয়।

৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় বিএসসি ইন হেলথ বা মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারী আবেদনকারীরা ডেন্টাল সার্জন পদের জন্য যোগ্য নন।

এ কারণে ৩৯তম বিশেষ বিসিএসের শর্ত এবং বিএমডিসির সিদ্ধান্ত অনুযায়ী বিএসসি ইন হেলথ বা মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারী ১৩৯ জনের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

রেজিস্ট্রেশন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৩ আগস্টের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারবেন না জানিয়ে তাদের পরীক্ষার হলে না যেতে অনুরোধ করেছে পিএসসি।

স্বাস্থ্য ক্যাডারে চার হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন।

এ বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩৯ হাজার ৯৫৪ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেন।

পিএসসি জানিয়েছে, ৩৯তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হবে বলে

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ