শিক্ষা

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক: শিক্ষামন্ত্রী

নূরুল ইসলাম নাহিদ
নূরুল ইসলাম নাহিদ

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে সেগুলো বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

শনিবার দুপুরে সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা দুঃখজনক—উল্লেখ করে তিনি বলেন, সরকার নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেছে।

নূরুল ইসলাম নাহিদ আরো বলেন, রাস্তাঘাট দিনের পর দিন বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলা এটা আন্দোলনের কোনো পদ্ধতি হতে পারে না- এটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। আশাকরছি এবার শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন এবং পর্যায়ক্রমে তাদের সকল দাবি বাস্তবায়ন করে তাদের ক্ষোভ প্রশমিত করা হবে।

গত ২৯ জুলাই বাসচাপায় ঢাকার রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে অন্য জেলায়ও ছড়িয়ে পড়ে আন্দোলন।

আন্দোলন থেকে ওঠা ৯টি দাবি পূরণের ঘোষণা দিয়ে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হলেও শুধু আশ্বাসে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ