শিক্ষা

ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

ফেসবুক থেকে সংগৃহিত ছবি
ফেসবুক থেকে সংগৃহিত ছবি

রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনায় শিক্ষার্থীদের ওপর পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

পুলিশের প্রতিরোধের মুখে শিক্ষার্থীরা আফতাবনগরে জহুরুল ইসলাম সিটিতে ঢোকেন— পুলিশ সেখানেও তাদের ধাওয়া দেয়।

এর আগে সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেটের সামনে ও রাস্তায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন, পুলিশও তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

এরপর শিক্ষার্থীরা জহুরুল ইসলাম সিটিতে ভেতরের দিকে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের সঙ্গে বেশ কিছু যুবক লাঠিসোঁটা হাতে সেখানে অবস্থান নেয়।

দুপুর সোয়া ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও ওই যুবকেরা শিক্ষার্থীদের ধাওয়া করে জহুরুল ইসলাম সিটির ভেতরে গেছেন। এ সময় পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে দেখা গেছে। তারা সাঁজোয়া যান (এপিসি) নিয়ে এগিয়ে যাচ্ছিল।

এদিকে, রাজধানী রাস্তায় একসঙ্গে তিন জনের বেশি জড়ো হওয়া যাবে না— এ ব্যাপারে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কোথায় মিছিল-সমাবেশ না করার নির্দেশ দিয়েছেন।

সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংবাদ ব্রিফিংয়ে তিনি মাঠে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি এ নির্দেশ দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ