শিক্ষা

চুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

চুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
চুয়েট বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক সব হল মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র বিকেল ৫টা ও ছাত্রীদের কাল বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দেপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে সব ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টারসমূহের চেয়ারম্যান, প্রভোস্ট ও রেজিস্ট্রারের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের বলেন, চলমান ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কিছুদিন আগেই ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে বাসায় পৌঁছাতে পারেন এ জন্য পরিবহন মালিকসহ প্রশাসনের সব স্তরের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি বলে জানান তিনি।

এর আগে টানা তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন করে আজও মিছিল সমাবেশ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পুলিশ মোতায়েন ছিল। মূল ফটকের বাইরে স্থানীয় কিছু যুবক সশস্ত্রভাবে অবস্থান করছিলেন বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান।

রোববার স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের সঙ্গে চুয়েট শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ ব্যাপারে চুয়েট উপাচার্য সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজনের ব্যাপারে চুয়েট শিক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা দেয়া হবে বলে রাউজান থানা-পুলিশ আমাকে নিশ্চিত করেছে। প্রয়োজনে শিক্ষার্থীদের বহনকারী চুয়েট বাসে পুলিশ মোতায়েন করা হবে।

প্রসঙ্গত: গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হলে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। রাজধানী থেকে তাদের আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে। টানা সাত দিন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীরা দেখিয়ে দেয় শৃঙ্খলা। সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ