শিক্ষা

আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি

আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি
আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেসব শিক্ষার্থীকে আটক করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আর আইনি প্রক্রিয়ায় নিরাপরাধ প্রমাণ হলেই আটক শিক্ষার্থীরা মুক্তি পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার রাজধানীতে এক আলোচনায় শিক্ষার্থীদের যাতে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করতে পারে সেজন্য শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতা ও গুজব ছড়ানোর অভিযোগ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অনেককে রিমান্ডেও নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপচার্যরা। দেশের ১০৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

উপাচার্যরা বলেন, শিক্ষার্থীরা যাই করেছে তাদের সাধারণ ক্ষমা করা উচিত। আটক সব শিক্ষার্থীর মুক্তির ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বক্তব্যে বলেন, মন্ত্রণালয় কাউকে মুক্তি দেয়ার অধিকার রাখে না। ছাত্ররা যদি প্রকৃত অর্থেই অপরাধ করেন ও আইন লঙ্ঘন করেন তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কেউ যদি নিরপরাধ হয় তা প্রমাণিত হলে সে মুক্তি পাবে।

শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের গুজবে কান না দেয় সেজন্য তাদেরকে সচেতন করার কথাও বলেন শিক্ষামন্ত্রী। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিবাবকদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ