শিক্ষা

ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি আবেদন শুরু মঙ্গলবার

 ঢাবি
ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী মঙ্গলবার থেকে শুরু হবে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য মো. আখতারুজ্জামান এ ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন।

২৫ অক্টোবর এ আবেদন প্রক্রিয়া শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিস্তারিত তথ্য http://7college.du.ac.bd/ ওয়েবসাইটে জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হল- ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ