শিক্ষা

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি ফল স্থগিত

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি ফল স্থগিত
ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি ফল স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সোমবার সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

আগামীকাল-মঙ্গলবার ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৷

তবে দুপুরের দিকে তারা আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়— এতে সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়।

দুপুরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের অ্যাসাইনমেন্ট অফিসারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ভুল তথ্য দেয়া হয়েছিল। কাল (মঙ্গলবার) ঘ ইউনিটের ফল প্রকাশ হচ্ছে না।

উপাচার্যের আদেশে ওই প্রেস বিজ্ঞপ্তির (প্রথমটি) কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘ ইউনিটের ফল প্রকাশসংক্রান্ত তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাকসুদুর রহমান বলেন, ঘ ইউনিটের ফল প্রকাশ স্থগিত রেখেছেন উপাচার্য।

তদন্ত কমিটির প্রতিবেদনের পর ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

গত শুক্রবার ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠার পর জড়িত অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে,একজন আসামি পরীক্ষার আগেই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অপর একজনকে প্রশ্নপত্র পাঠিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ