শিক্ষা

ঢাবির ঘ ইউনিটের ফল প্রকাশ বিকালে

ঢাবি
ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের-ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার বিকালে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বেলা সাড়ে ৩টায় প্রকাশ করার কথা বলা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার, মামলা ও তদন্ত কমিটি গঠনের পর গতকাল ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত করে ঘোষণা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করবেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুপুরের দিকে তারা আরেকটি বিজ্ঞপ্তি পাঠায়। এতে সকালে পাঠানো বিজ্ঞপ্তির জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের অ্যাসাইনমেন্ট কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ভুল তথ্য দেয়া হয়েছিল। মঙ্গলবার ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হচ্ছে না।

গত শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ডিজিটাল জালিয়াতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন গত শনিবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা করে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদের নেতৃত্বে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

অন্য দুই সদস্য হলেন: জীববিজ্ঞান অনুষদের ডিন ইমদাদুল হক ও সহকারী প্রক্টর মাকসুদুর রহমান। কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ