শিক্ষা

আন্দোলনে হাবিপ্রবি বন্ধ: হল ত্যাগ করছেন শিক্ষার্থীরা

আন্দোলনে হাবিপ্রবি বন্ধ: হল ত্যাগ করছেন শিক্ষার্থীরা
আন্দোলনে হাবিপ্রবি বন্ধ: হল ত্যাগ করছেন শিক্ষার্থীরা

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় –হাবিপ্রবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

একমাসের জন্য হল বন্ধ হয়ে যাওয়ায় পড়ালেখার ক্ষতির পাশাপাশি সেশনজটের আশঙ্কা করছেন তারা।

গতকাল বিকেলে রিজেন্ট বোর্ডের এক জরুরি সভায় উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করে প্রশাসন।

এর আগে পদোন্নতিপ্রাপ্ত সহকারি শিক্ষকদের মারধর, লাঞ্ছিত করা ও নারী শিক্ষকদের শ্লীলতাহানীর ঘটনায় ১৫ নভেম্বর থেকে ক্লাশ-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয়ের দেড়শতাধিক শিক্ষক।

পরে গত রোববার রেজিস্ট্রারকে লাঞ্ছিতের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারী দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করলে শিক্ষার্থীরা আন্দোলনে শুরু করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ