শিক্ষা

ভিকারুননিসায় ৩ দিন পর পরীক্ষা শুরু

ভিকারুননিসায় ৩ দিন পর পরীক্ষা শুরু
ভিকারুননিসায় ৩ দিন পর পরীক্ষা শুরু

নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় সহপাঠীদের আন্দোলনের মুখে বন্ধ হওয়ার ৩ দিন পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর বেইলি রোডের মূল ক্যাম্পাসে পরীক্ষা শুরু হয়।

অভিযুক্ত শ্রেণি শিক্ষক হাসনা হেনার গ্রেপ্তার ও অরিত্রীর বাবা-মায়ের কাছে স্কুল কতৃর্পক্ষের ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল বিকালে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

এর আগে নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে টানা তিন দিনের আন্দোলনে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকে। চলমান আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষকেরা।

পরে বিকেলে আন্দোলন বন্ধ করে ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও, অরিত্রী আত্মহত্যার ঘটনায় দায়ীদের বিচার চায় শিক্ষার্থী ও অভিভাবকরা।

আইনি প্রক্রিয়ায় সমাধানের কথা জানালেন ভিকারুরনিসা নূনের পরিচালনা পর্ষদের সদস্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ