শিক্ষা

ভিকারুননিসায় প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত

ভিকারুননিসায় প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত
ভিকারুননিসায় প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত

নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় উদ্ভূত পরিস্থিতির মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি ও দিবা শাখার প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার এক নোটিশে স্কুল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বাংলা ও ইংরেজি মাধ্যমর প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে নির্বাচিত ছাত্রীদের গত ৯ থেকে ১১ ডিসেম্বর ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভর্তির নতুন তারিখ পরে জানিয়ে দেয়া হবে। সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও ক্ষুদেবার্তায় সে তথ্য যথাসময়ে পেয়ে যাবেন।

তবে কবে নাগাদ ভর্তি কার্যক্রম শুরু হবে তা নিশ্চিত করেনি ভিকারুননিসা কর্তৃপক্ষ।

গত ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরে নিজের বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী।

এ ঘটনাকে কেন্দ্র করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার ক্ষমা চেয়েছেন। গ্রেপ্তার করা হয় অভিযোগ আনা শিক্ষককেও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ