শিক্ষা

উন্নত শিক্ষা নিশ্চিত করাই সরকারের কাজ: শিক্ষামন্ত্রী

নূরুল ইসলাম নাহিদ
নূরুল ইসলাম নাহিদ

আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই হবে সরকারের কাজ—বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’ এর উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই সরকারের কাজ হবে—উল্লেখ করে তিনি বলেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে।

সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত বিনামূল্যের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এরআগে ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ শুরু করেন।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে ‘বই উৎসব দিবস’ পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এবার দেশব্যাপী প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দৃষ্টি প্রতিবন্ধীসহ চার কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর মধ্যে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ পাঠ্যবই বিতরণ করা হচ্ছে।

এদিকে, দেশজুড়ে সব বিদ্যালয়ে একইভাবে উৎসব-আয়োজনে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া হয়েছে।

সকালে খুলনা জিলা স্কুল মাঠে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত এ উৎসবে খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এছাড়া জেলার ৩টি উপজেলার সরকারি-বেসরকারি মাধ্যমিক, প্রাথমিক বিদ্যায়, কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় পালিত হয় বই উৎসব।

জেলায় মাদ্রাসা ও ভকেশনালসহ মাধ্যমিক পর্যায়ের ১১ লাখ ৪৬ হাজার ও এবতেদায়ী মাদ্রাসাসহ প্রাথমিক পর্যায়ে প্রায় ৬ লাখ বই বিতরণ করা হয়।

কুমিল্লা জেলায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষার্থীদের মধ্যে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের মধ্য দিয়ে জেলার ১৭টি উপজেলায় ১৫ লাখ ৯০ হাজার শিক্ষার্থীর মাঝে ১ কোটি ৪১ লাখ ৪৯ হাজার নতুন বই বিতরণ করা হবে। সকালে কুমিল্লা জেলা স্কুলে বই উৎসব উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

সারাদেশের মতো লক্ষ্মীপুরে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে লক্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

আনন্দঘন পরিবেশে গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে উৎসব শুরু হয়।

চট্টগ্রামেও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে নতুন বছরের নতুন বই। জেলায় প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে ৪৮ লাখ ৪৯ হাজার ৯৪৪ টি বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

বরিশালে সকাল ১০টায় একযোগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। এই বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৩৫ লাখ ৫ হাজার ১৫২টি বিতরণ করা হয়।

এদিকে, নওগা, নড়াইল, সাতক্ষীরা,দিনাজপুর, নাটোর, যশোর, নেত্রকোনা ও পিরোজপুরসহ সারাদেশে উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ