শিক্ষা

শিক্ষকদের পাঠদানে আন্তরিক হওয়ার তাগিদ

জাকির হোসেন
জাকির হোসেন

শ্রেণিকক্ষে শিক্ষার্থী ধরে রাখতে শিক্ষকদের পাঠদানে আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আর একাজে সফল শিক্ষকদের পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে বিভিন্ন উপজেলার শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব নির্দেশনা দেন তিনি।

যত্রতত্র গড়ে ওঠা কিন্ডারগার্টেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অষ্টম শ্রেনি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালুর বিষয়েও উদ্যোগের কথাও জানান তিনি।

মাঠ পর্যায়ে শিক্ষার হালচাল জানার পাশপাশি সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখতে শিক্ষকদের পাঠদানে মনযোগী হওয়ার তাগিদ দেন প্রতিমন্ত্রী জাকির হোসেন।

তিনি বলেন, শিক্ষকদের সব ধরনের সুবিধা সরকার দিচ্ছে, ভবিষ্যতে আরো দেবে।

আর শিক্ষকদের বদলী ও পদোন্নতি নিয়ে কোনো হয়রানি হলে সে বিষয়েও মন্ত্রণালয়ে অভিযোগ করার তাগিদ দিয়েছেন তিনি।

শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেনি পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় করার যে নির্দেশনা রয়েছে, সে বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী।

একই সঙ্গে যত্রযত্র বেআইনীভাবে গড়ে ওঠা কিন্ডারগার্টেনগুলোকে শৃংখলায় আনতেও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে চান— উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ