শিক্ষা

অমর একুশে গ্রন্থ মেলা : এবারের প্রতিপাদ্য ‘১৯৫২ থেকে ১৯৭১- নবপর্যায়’

 অমর একুশে গ্রন্থ মেলা : এবারের প্রতিপাদ্য ‘১৯৫২ থেকে ১৯৭১- নবপর্যায়’
অমর একুশে গ্রন্থ মেলা : এবারের প্রতিপাদ্য ‘১৯৫২ থেকে ১৯৭১- নবপর্যায়’

বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থ মেলা কাল-শুক্রবার শুরু হচ্ছে।

মেলার স্টল ও প্যাভিলিয়নগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের গ্রন্থ মেলার মূল প্রতিপাদ্য বা থিম হচ্ছে -বিজয়: ১৯৫২ থেকে ১৯৭১- নবপর্যায়। মাসব্যাপী এই মেলায় প্রায় পাচঁশ'রও বেশি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

ভাষার মাস ফেব্রুয়ারি। সেই সঙ্গে শুরু হচ্ছে মাসব্যাপি অমর একুশে গ্রন্থমেলা। বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান সেজেছে নতুন করে।

মেলা মাঠে স্টল ও প্যাভিলিয়নগুলোতে চলছে শেষ মুহূর্তের তোরজোর। কেউ কাটছে হার্ডবোর্ড, কেউ করছে রঙ আবার কেউবা বানাচ্ছে বাংলা বর্ণমালা।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৩ লাখ বর্গফুট জায়গা জুড়ে গ্রন্থমেলায় এবারো সোহরাওয়ার্দী উদ্যানের অংশে থাকছে চারটি চত্বর। থাকছে শিশু প্রহরও।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মোট ৪৯৯টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট এবং ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। থাকছে ১৫৫টি স্টল সমৃদ্ধ লিটল ম্যাগ চত্বর। মেলায় থাকবে ওয়াইফাই সুবিধাও।

এবারই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে, পুকুর পাড়ে মেলায় আসা পাঠক লেখক দর্শণার্থীদের বিশ্রামের ব্যবস্থা থাকছে।

১৯৫২ থেকে ১৯৭১ সালের বিজয়কে থিম হিসেবে ব্যবহার করে সাজানো হচ্ছে এবারের অমর একুশে গ্রন্থ মেলা-বললেন বাংলা একাডেমির মহাপরিচালক।

পাঠক-দর্শকদের নিরপত্তার ব্যবস্থাসহ সকল প্রস্তুতি সম্পন্নের কথাও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ