শিক্ষা

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, প্রতিবেদনের পর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি
ডা. দীপু মনি

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমদিন ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে— আর প্রতিবেদনের ভিত্তিতেই ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

আর প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের যা যা করা দরকার সেটা করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস হয়নি বলেও দাবি শিক্ষামন্ত্রীর।

রোববার সকালে বকশীবাজার আলিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে রোববার রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।

এরপর পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে বলে দাবি করেন শিক্ষামন্ত্রী।

প্রথম দিন দেশের কয়েকটি কেন্দ্রে পরীক্ষার প্রশ্নপত্র ছাপায় ও বিতরণে ভুল হবার বিষয়টি সরকারের নজরে এসেছে জানিয়ে দীপু মনি বলেন, এর কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা প্রথমপত্র প্রশ্ন ফাঁসের বিষয়ে তিনি বলেন, দু একজন পরীক্ষার্থী আগে পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার কারণে এটা হয়েছে।

তবে সব বিষয়ে সরকার নজরদারিতে রাখছে বলেও উল্লেখ করেন শিক্ষা মন্ত্রী।

সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে সবার সযোগিতা দরকার বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ